ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১৯:১২:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১০ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস জারি করেছেন।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে।

ঝড়ো আবহাওয়ার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে ও অভ্যন্তরীণ নৌযানগুলোর নিরাপদ চলাচলের স্বার্থে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর উল্লিখিত ১৭টি অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনরায়) ১ নম্বর নৌ সতর্ক সংকেত প্রদর্শন করতে বলেছে। সংশ্লিষ্ট এলাকার নদীগুলোতে চলাচলকারী সব ধরনের ট্রলার, লঞ্চ ও নৌকাকে সাবধানে এবং তীরের কাছাকাছি থেকে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।