ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ২৩:৫২:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৯ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিশ্চিত হাম ও হাম উপসর্গে এখন পর্যন্ত ৬৩৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৯ জন।