ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২০:৫৮:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ১৪ জুন ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে অস্থায়ীভাবে বজ্র বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকবে।

আজ রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ এবং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হয় ভোর ৫টা ১১ মিনিটে।