ক্রোয়েশিয়ার বিপক্ষে সহজ জয় ইংল্যান্ডের
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
২০১৮ সালের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ইংল্যান্ডের। ৮ পর বিশ্বকাপের মঞ্চে আবার দেখা।উপলক্ষ শেষবারের দেখার মত বড় না হলেও, গ্রুপ পর্বের লড়াইয়ে সেই হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ লাগিয়েছে টমাস টুখেলের শিষ্যরা।দাপুটে ফুটবলে ক্রোয়েশিয়াকে চেপে ধরে সহজ জয় পায় কেইনের ইংল্যান্ড।
ডালাস স্টেডিয়ামে প্রথমার্ধে ২-২ গোলে সমতায় ছিল ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধে দাপট দেখায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ৪-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে টমাস টুখেলের দল। জোড়া গোল করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।একবার করে জালের দেখা পেয়েছেন জুড বেলিংহাম ও মার্কাস রাশফোর্ড। ক্রোয়েশিয়ার হয়ে দুটি গোল শোধ দেন মার্তিন বাতুরিনা ও পিটার মুসা।
যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে এদিন ম্যাচের নবম মিনিটে নিজেদের বক্সে মাদুয়েকে ফাউল করেন লুকা মডরিচ। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে হ্যারি কেইনকে বা দিকে ঝাপিয়ে আটকেও দেন ক্রোয়েশিয়ান গোলকিপার ডমিনিক লিভাকোভিচ। যদিও ইংলিশ স্ট্রাইকার শট নেওয়ার আগে বক্সে ঢুকে পড়েন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ভার্দিওল। যে কারণে আরেকবার পেনাল্টি পায় ইংল্যান্ড। দ্বিতীয়বার পেনাল্টি নিতে এসে একই দিকে নেওয়া শটে লক্ষ্যভেদ করেন কেইন।
১৫ মিনিটে বক্সে ভালো জায়গায় বল পেয়ে যান ক্রোয়েশিয়ান মিডফিল্ডান ইভান পেরেসিচ। তবে শট নেওয়ার আগে তাঁকে অস্বস্তিতে রাখেন রিস জেমস। এরপর দৌড়ে এসে টোকায় বল ক্লিয়ার করেন বেলিংহাম। রক্ষণ সামলোনোর খানিক পর মধ্যমাঠ দিয়ে আক্রমণে ওঠেন ইংলিশ মিডফিল্ডার, তবে প্রতিপক্ষের বিপদসীমায় ঢুকেও শট নিতে পারেননি তিনি।
পিছিয়ে পড়ে গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। তবে দলটির বেশিরভাগ আক্রমণ ইংল্যান্ডের রক্ষণদেয়াল টপকাতে পারেনি। ৩২ মিনিটে ডান দিক দিয়ে উপরে ওঠেন মাদুয়েকে। তবে এই উইঙ্গারের ক্রসে শট নিতে গিয়ে মাটিতে পড়ে যান বেলিংহাম। লিড দ্বিগুণের ভালো সুযোগ হারায় ইংল্যান্ড।
৩৬ মিনিটে কয়েকজনকে কাটিয়ে আক্রমণে উঠে পিটার সুচিচকে বল বাড়ান মার্তিন বাতুরিনা। বক্সে থেকে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার শট না নিয়ে কাটব্যাক দেন বাতুরিনাকেই। এরপর দারুণ এক গতিময় শটে গোলকিপার পিকফোর্ডের মাথার উপর দিয়ে জালে বল জড়ান বাতুরিনা। ফিস্ট করার চেষ্টা করেও বল রুখতে পারেননি এভারটনে খেলা ৩২ বছর বয়সি ইংলিশ গোলকিপার।
সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ক্রোয়েশিযার। ৬ মিনিট পর কর্নার থেকে দারুণ হেডে বল জালে জড়ান কেইন। তাতে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে গ্যারি লিনেকারের ১০ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। ম্যাচে তাঁর জোড়া গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিয়ে নেয় ইংল্যান্ড। থ্রি লায়ন্সের নাম্বার টেন জুড বেলিংহাম ৪৭ মিনিটে গোল করে ৩-২ গোলের লিড নেন। ওই গোল শোধ করতে মরিয়া ছিলেন লুকা মডরিচরা। উল্টো ৮৫ মিনিটে মার্কোস রাশফোর্ড বদলি নেমে গোল করে ইংল্যান্ডের বড় জয় নিশ্চিত করেন।
