৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১৯ জুন ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ২ ক্যাটাগরির ২১ পদে ৪৩১ জন কর্মী নিয়োগ দেবে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা প্রার্থীরা আগামী ১৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
১. কম্পিউটার অপারেটর: ১টি
২. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ২টি
৩. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৩টি
৪. লাইব্রেরিয়ান (ইউডিএ): ১টি
৫. সহকারী লাইব্রেরিয়ান (ইউডিএ): ১টি
৬. গাড়িচালক: ৪টি
৭. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫৪টি
৮. হিসাব সহকারী (এলডিএ): ৩১টি
৯. সহকারী স্টোরকিপার: ১০টি
১০. সেলসম্যান: ১টি
১১. পানি পাম্পচালক/পাম্পচালক: ৩টি
১২. অফিস সহায়ক: ৩২টি
১৩. নিরাপত্তা প্রহরী: ৩টি
১৪. পোর্টার: ৮৭টি
১৫. পরিচ্ছন্নতাকর্মী: ১টি
১৬. কপিহোল্ডার: ২৩টি
১৭. সহকারী চেকার: ৬টি
১৮. মেকানিক (মেকানিক্যাল): ১টি
১৯. ইলেকট্রিশিয়ান: ১টি
২০. বাইন্ডার: ১৬২টি
২১. কাউন্টার (প্রেসের জন্য): ২টি
চাকরির ধরন
পূর্ণকালীন (স্থায়ী)
প্রার্থীর ধরন
নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
কর্মস্থল
দেশের যেকোনো স্থানে।
বয়স
১ জুন ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। তবে ২, ৩ ও ৮ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-১০ নং এবং ১৬-২০ নং পদের জন্য ১১২ টাকা, ১১-১৫ নং এবং ২১ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়
১৭ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
