ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৭:১৭:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৪ এএম, ২০ জুন ২০২৬ শনিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

মাঠে নামার আগেই ধাক্কা খেয়েছিল যুক্তরাষ্ট্র। চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ান পুলিসিচকে থাকতে পারবেন না একাদশে। সেই শূন্যতা অবশ্য বিশ্বকাপের সহ আয়োজকদের মাঠে ভোগায়নি।

ঘরের মাঠ সিয়াটলে দুর্দান্ত জয় পেয়েছে তারা। অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ডও নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে নকআউট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

এই জয়ে বিশ্বকাপে পরপর দুটি ম্যাচ জয়ের কীর্তিও গড়েছে যুক্তরাষ্ট্র। ১৯৩০ সালের পর প্রথমবার বিশ্বকাপে পরপর দুই ম্যাচ জিতল মরিসিও পচেত্তিনোর দল। ‘ডি’ গ্রুপে অবশ্য শীর্ষস্থান এখনো নিশ্চিত হয়নি তাদের। তুরস্ক–প্যারাগুয়ে ম্যাচ ড্র হলেই এই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হবে যুক্তরাষ্ট্রের।

প্যারাগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৪–১ গোলের জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে যুক্তরাষ্ট্র।দ্রুত আক্রমণের ফলও তারা পায়। ফোলারিন বালোগানের বাড়ানো পাস নিজেদের জালে পাঠিয়ে দেন অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্গেস।প্রথমার্ধে আধিপত্য ধরে রাখা পচেত্তিনোর দল দ্বিতীয় গোলটি পায় বিরতির ঠিক আগে।সতীর্থের ফ্রি-কিক বক্সের বাইরে পেয়ে শট নেন সের্জিনো দেস্ত। অস্ট্রেলিয়ার এক খেলোয়াড়ের পায়ে লেগে বল উঠে যায় ওপরে। ছুটে গিয়ে হেডে কাছ থেকে জালে পাঠান অ্যালেক্স ফ্রিম্যান।

পচেত্তিনোর অধীনে যুক্তরাষ্ট্রের এই দাপুটে শুরু নকআউট পর্বে তাদের নিয়ে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। ‘ডি’ গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে যুক্তরাষ্ট্র। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। একটি করে ম্যাচ খেলা তুরস্ক ও প্যারাগুয়ে এখনো পয়েন্ট পায়নি। এই গ্রুপে আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।