অস্ট্রেলিয়ায়ে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবিসহ ডাকটিকিট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫২ এএম, ১২ নভেম্বর ২০১৮ সোমবার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত দুটি পৃথক ডাকটিকিট প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার।
দেশটি সরকারিভাবে এই দুটি ডাকটিকিট প্রকাশ করে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে অস্ট্রেলিয়ান মুদ্রায় এক ডলার।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে অস্ট্রেলিয়া সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
