ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ১৫:১৭:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ২২ জুন ২০২৬ সোমবার

লিওনেল মেসি

লিওনেল মেসি

লিওনেল মেসির হাত ধরে এই বিশ্বকাপে ইতিমধ্যে অনেক রেকর্ড ভেঙে গেছে কিংবা ভাঙার পথে রয়েছে। আজও হতে পারে নতুন রেকর্ড। আর্জেন্টিনার হয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে রেকর্ডের আরও তিনটি পাতায় উঠতে পারে মেসির নাম।

ডলাসে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায়। প্রথম ম্যাচের ছন্দ টেনে দিতে পারলে এই ম্যাচেই তিন রেকর্ড গড়তে পারেন মেসি।

গোল করলে লিওনেল মেসি হয়ে উঠতে পারেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। আলজেরিয়া ম্যাচে হ্যাটট্রিক করে, তিন গোলের ঘাটতি পুষিয়ে, মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের কীর্তি স্পর্শ করেন মেসি। আর একটি গোল হলে রেকর্ডটা নিজের করে নিবেন ৩৯ ছুঁই ছুঁই এই ফরোয়ার্ড।

দ্বিতীয় রেকর্ডটিও এতদিন ছিল ক্লোসার। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে (১৬টি) জয়ের স্বাদ পাওয়া ফুটবলার জার্মানির এই সাবেক তারকা। আলজেরিয়া ম্যাচের জয়ে জার্মান গ্রেটের পাশে বসেছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতলে, রেকর্ডটিও একার হয়ে যাবে ৩৯ ছুঁই ছুঁই এই ফরোয়ার্ডের।

তৃতীয় রেকর্ডটি একটু ভিন্ন ধরনের। বিশ্বকাপের ইতিহাসে বক্সের বাইরে থেকে সর্বোচ্চ পাঁচ গোল করার কীর্তি এখন দুজনের। ব্রাজিলের রিভেলিনোর (১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপ) ও মেসির।