ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২৩:৫৫:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শনিবার খালেদার সঙ্গে দেখা করবেন চীনা রাষ্ট্রদূত

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০৩:১১ পিএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার

Khaleda_Mingqiang_398536496স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আগামী শনিবার (১৩ জুন) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়াং। এদিন রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালযে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং উইমেননিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। খালেদা ও মিংকিয়াংয়ের সাক্ষাতে কী নিয়ে আলাপ হবে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা না হলেও মনে করা হচ্ছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তারা। ১১.০৬.২০১৫