ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১৩:৫৬:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২১ এএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশের ১৫ জেলার ওপর দিয়ে তীব্র বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

আজ মঙ্গলবার (২৩ জুন) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য এই সতর্কতা জারি থাকবে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

ঝড়ো আবহাওয়ার কারণে নদী ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচলের পাশাপাশি পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।