ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ০:০১:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নির্বাচনের তারিখ পেছালো, ৩০ ডিসেম্বর ভোট

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১২ নভেম্বর ২০১৮ সোমবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছালো নির্বাচন কমিশন (ইসি)। ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর নির্বাচন করার ঘোষণা দিয়েছে কমিশন। ইসির পক্ষে আজ সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়।


এর আগে নির্বাচন নিয়ে চলা মতপার্থক্য আর বিতর্কের মধ্যে ৮ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।


তবে বিরোধী রাজনৈতিক জোট, অর্থাৎ বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট সংসদ ভেঙে দিয়ে মেয়াদ পূর্তির পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। সেজন্য তারা তফসিল পেছানোরও দাবি করেছিল।


অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট নির্বাচনের তারিখ না পেছানোর পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু তাদের দাবি না মেনে ৮ নভেম্বর তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

 

উল্লেখ্য  নির্বাচনের তফসিল পেছাতে বিএনপি নিজস্ব প্যাডে ইসিকে চিঠি পাঠায় জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট। এতে নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবি জানানো হয়। যুক্তফ্রন্টও নির্বাচনের তফসিল এক সপ্তাহ পেছানোর দাবি জানায়।

 

এ দাবির পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানান, নির্বাচন পেছানোর দাবির বিষয়ে কমিশনারদের সঙ্গে আলাপ করে তিনি আজ সোমবার সিদ্ধান্ত জানাবেন।