ঢাকা, বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ ২১:০৪:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০২ পিএম, ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্মাণাধীন পাগলা রেলওয়ে স্টেশন এলাকার সেতু নম্বর-৭-এর পাশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আগামীকাল শুক্রবার দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস।

তিতাস জানায়, শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এ ছাড়া, সংলগ্ন এলাকাগুলোতে এ সময় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।