ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২০:০৭:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০১ পিএম, ২৭ জুন ২০২৬ শনিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঢাকার নারায়ণগঞ্জে কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না আগামী রোববার (২৮ জুন)। 

আজ শনিবার (২৭ জুন) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

বার্তায় বলা হয়, রোববার (২৮ জুন) সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

এছাড়া, সংশ্লিষ্ট ও আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বা সরবরাহ বিঘ্নিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

জানা গেছে, সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য নারায়ণগঞ্জের ওই নির্দিষ্ট কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।