ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪০ এএম, ৩০ জুন ২০২৬ মঙ্গলবার
প্রতীকী ছবি।
রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা কমছেই না। আজ মঙ্গলবার (৩০ জুন) বিশ্বে বায়ুদূষণের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে শহরটি। আজ ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সকাল ৮টায় ঢাকার একিউআই স্কোর ১১৯।
বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।
একিউআই সূচক অনুযায়ী, আজ ১৭০ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৬৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে কঙ্গোর কিনশাসা, ১৬৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর, ১৫৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আরব আমিরাতের দুবাই। এছাড়া ১৪৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।
