ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ১৫:২০:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪০ এএম, ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে প্রথমে পিছিয়ে পড়েও জার্মানির বিপক্ষে জিতেছিল ইংল্যান্ড। এরপর দীর্ঘ ৬০ বছর প্রথমে পিছিয়ে পড়ে কোন ম্যাচে জয় পায়নি থ্রি লায়নরা। অবশেষে দেশকে সে অভিশাপ থেকে মুক্তি দিলেন অধিনায়ক হ্যারি কেইন।

ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটে পিছিয়ে পড়ার পর কোন ভাবেই ম্যাচে ফিরতে পারছিল না ইংল্যান্ড। অবশেষে ম্যাচের শেষ দিকে ৭৫ ও ৮৬ মিনিটে কেইনের দুর্দান্ত দুই গোলে জয় নিজেদের করে নেয় থমাস টুখেলের দল।

ম্যাচের নায়ক বনে যাওয়ার পাশাপাশি কেইন ভেঙেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলের রেকর্ডও।

চলতি আসরেই পাঁচ গোল করে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার পাশাপাশি মোট ১৩ গোল নিয়ে পেছনে ফেলেছেন পেলেকেও।
এরই সঙ্গে দলকে শেষ ষোলোয় নিয়ে গেলেন কেইন। সেখানে কোয়ার্টারে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপের স্বাগতিক দেশ মেক্সিকো।