ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১৬:২১:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল

প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ৪ জুলাই ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেটা তাদের হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে এআই এজেন্ট ব্যবহারের ক্ষেত্রে মূল্য নির্ধারণের মডেলে বড় ধরনের পরিবর্তন এনেছে। আগামী ১ আগস্ট ২০২৬ থেকে প্রতিষ্ঠানটি টোকেন ভিত্তিক বিলিং সিস্টেম চালু করতে যাচ্ছে। এর ফলে এতদিন মেসেজ প্রতি যে নির্দিষ্ট চার্জ নেওয়া হতো, তার পরিবর্তে এখন এআই এজেন্ট ব্যবহারের ক্ষেত্রে ব্যবহৃত টোকেনের হিসাব অনুযায়ী ব্যবসায়ীদের খরচ বহন করতে হবে। 

মেটার দাবি অনুযায়ী, এই নতুন বিলিং ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি স্বচ্ছ এবং এতে ব্যবহারকারীরা তাদের প্রকৃত ব্যবহারের ভিত্তিতে অর্থ পরিশোধের সুযোগ পাবেন।

নতুন এই নিয়মে এআই-কে প্রশ্ন করা থেকে শুরু করে উত্তর পাওয়া পর্যন্ত মোট যত টোকেন ব্যবহৃত হবে, তার ওপর ভিত্তি করে বিল তৈরি করা হবে। 

মেটার তথ্যমতে, ১০ লাখ  ১ মিলিয়ন টোকেনের জন্য ২ ডলার চার্জ ধার্য করা হয়েছে। 

মেটার হিসাব অনুযায়ী, একটি সাধারণ এআই চ্যাটে প্রায় ২০ হাজার থেকে ২৫ হাজার টোকেন খরচ হতে পারে, যার ফলে একটি গড় কথোপকথনের খরচ প্রায় ০.০৪ থেকে ০.০৫ ডলার পড়বে।

মেটার এই নতুন বিলিং সিস্টেমের প্রভাব মূলত সেইসব ব্যবসায়ীদের ওপর বেশি পড়বে, যারা বড় পরিসরে হোয়াটসঅ্যাপ বিজনেসে এআই এজেন্ট ব্যবহার করে থাকেন। 

তবে ছোট ও সাধারণ এআই কথোপকথনের ক্ষেত্রে খরচ কমার সম্ভাবনা রয়েছে, কারণ আগে মেসেজ প্রতি নির্দিষ্ট চার্জ দিতে হলেও এখন শুধুমাত্র ব্যবহৃত টোকেনের ভিত্তিতে বিল নেওয়া হবে। হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে মেটা বিজনেস এজেন্ট ব্যবহারকারী সকল ব্যবসায়িক অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে।