ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ০:৩১:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৯ জুন ২০১৫ শুক্রবার | আপডেট: ০৫:১২ পিএম, ১৯ জুন ২০১৫ শুক্রবার

2015-06-19_8_582936স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম , ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফার্স্ট ওয়ানডে ইন্টারন্যাশনাল (ওডিআই) ম্যাচে ভারতকে পরাজিত করে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল গতকাল রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচে ভারতকে ৭৯ রানে হারিয়ে জয়লাভ করে। ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অভিনন্দন বার্তায় দলের ম্যানেজার, কোচ এবং ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে তাঁর আন্তরিক অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বার্তায় বলেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের আন্তরিক প্রচেষ্টায় ক্রিকেট বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে। শেখ হাসিনা বার্তায় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল ভবিষ্যতে এই বিজয়ের ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন। ১৯.০৬.২০১৫