ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৩:৪৬:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৫৯, নিখোঁজ ১৩০

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৩ পিএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে বুধবার ৫৯ জনে দাঁড়িয়েছে। এদিকে কর্তৃপক্ষ ১৩০জন নিখোঁজ থাকার একটি তালিকা প্রকাশ করেছে। খবর এএফপি’র।


নিখোঁজদের অধিকাংশ ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় বাট্টি কাউন্টির প্যারাডাইজ শহরের বাসিন্দা। গত সপ্তাহে ছড়িয়ে পড়া কথিত ‘ক্যাম্প ফায়ারে’ শহরটি কার্যত মানচিত্র থেকে বিলীন হয়ে গেছে।


বাট্টি কাউন্টি শেরিফ কোরি হোনেয়া বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, নিখোঁজদের সন্ধানে ৪৬১ জন উদ্ধার ও তল্লাশি কর্মী এবং ২২ টি শিকারি কুকুরকে কাজে লাগানো হয়েছে এবং মৃতদের পরিচয় জানতে তাদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।


হোনেয়া বলেন, এ দাবানলে কেউ মারা গেছে এমন পরিবারের কোন সদস্য তাদের ওই স্বজনের পরিচয় জানতে শেরিফের দপ্তরে ডিএনএ নমুনা দিতে পারে।


সিয়েরা নেভাদা পর্বতমালার পাদদেশে অবস্থিত প্যারাডাইজ শহর অবসরপ্রাপ্ত ব্যক্তিদের কাছে খুই জনপ্রিয় একটি শহর। শেরিফের দপ্তর থেকে প্রকাশ করা নিখোঁজদের তালিকার অধিকাংশই বয়স্ক। তাদের প্রায় জনেরই বয়স ৭০, ৮০ ও ৯০’র কোঠায়।