ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ২১:৪০:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ৬ জুলাই ২০২৬ সোমবার

হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর প্রাণহানী

হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর প্রাণহানী

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১ হাজার ১০৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। গত চার মাসে হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৯১ জন।

আজ সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৪৭ এবং গত ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ছয় হাজার ৫৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫৯ জন, গত ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২ হাজার ৭৯১ জন।