ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ১৮:২২:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

স্পোর্টস  ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩১ এএম, ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বেলজিয়াম।মঙ্গলবার (৭ জুলাই) সেটেল স্টেডিয়ামে ৪-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি।

ম্যাচের শুরুতেই লিড নেয় বেলজিয়াম। ম্যাচের ৯ম মিনিটে লিড নিল বেলজিয়াম। রাসকিনের অ্যাসিস্টে গোল করলেন চার্লস ক্যাটেলারে।

ম্যাচের ৩১ মিনিটে সমতায় ফিরল স্বাগতিকরা। মার্ক টিলম্যানের গোলে ম্যাচে ১-১ এ সমতা ফেরে। যুক্তরাষ্ট্র গোল শোধের এক মিনিটের মধ্যেই আবারও লিড ফিরে পেল বেলজিয়াম। সেই ক্যাটেলারের পা থেকেই এলো দ্বিতীয় গোল।

৩৩ মিনিটে ত্রোসার পাস থেকে বল পেয়ে জালে জড়ালেন ক্যাটেলারে। প্রথমার্ধের জমজমাট লড়াই শেষে ২-১ গোলের লিড নিইয়েই বিরতিতে গেল বেলজিয়াম।

দ্বিতীয় হাফের শুরুটাও গোল দিয়েই করল বেলজিয়াম। বিরতির পরপর ৫৭ মিনিটে হ্যান্স ভ্যানাকেনের গোলে ৩-১ ব্যবধানে এগিতে বেলজিয়াম।

ম্যাচের অন্তিম মুহূর্তে চতুর্থ গোল আসে রোমেলু লুকাকুর পা থেকে।  শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই পরের রাউন্ডে গেল বেলজিয়াম। সেখানে তাদের প্রতিপক্ষ স্পেন।