দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
চাকরি ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২২ পিএম, ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দেশের জাতীয় দৈনিক 'খোলা কাগজ' তাদের সংবাদ বিভাগকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নতুন ও অভিজ্ঞ সংবাদকর্মী খুঁজছে। আপনি যদি সাংবাদিকতা পেশায় ক্যারিয়ার গড়তে আগ্রহী হন এবং পরিশ্রমী ও উদ্যমী মনোভাবের অধিকারী হন, তবে এটি আপনার জন্য দারুণ একটি সুযোগ। ব্যাংক-বিমা, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিটে কাজ করার সুযোগ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পত্রিকাটি। যারা সাংবাদিকতায় নিজেদের মেধার স্বাক্ষর রাখতে চান, তাদের জন্য থাকছে আবেদনের বিশেষ সুযোগ।
১. পদের নাম: কোর্ট প্রতিবেদক
শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: জাতীয় গণমাধ্যমে (প্রিন্ট ও অনলাইন) ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
২. পদের নাম: নিজস্ব প্রতিবেদক
শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: জাতীয় গণমাধ্যমে (প্রিন্ট ও অনলাইন) ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় বিট: ব্যাংক-বিমা, শিক্ষা, স্বাস্থ্য, সেবাখাত, অপরাধ, দুদক ও এনবিআর।
অন্যান্য তথ্য:
বেতন: পত্রিকার নীতিমালা অনুযায়ী।
অগ্রাধিকার: গণযোগাযোগ ও সাংবাদিকতায় ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ জুলাই ২০২৬।
আবেদন পাঠানোর ঠিকানা
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ই-মেইলে পাঠানোর অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ই-মেইল: [email protected]
ঠিকানা: বসতি হরাইজন, ১৭ বি, বাড়ি-২১, সড়ক-১৭, বনানী, ঢাকা
