ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিখোঁজ ৬৩১
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিখোঁজ হওয়া লোকের তালিকা বেড়ে ৬৩১ জনে দাঁড়িয়েছে। এদিকে উদ্ধার কর্মীরা দাবানলে পুড়ে যাওয়া আরো সাতটি দেহাবশেষ উদ্ধার করেছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
বাট্টি কাউন্টি শেরিফ কোরি হোনেয়া জানান, নিখোঁজের এ সংখ্যা একদিনের ব্যবধানে বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। এক সপ্তাহ আগে ছড়িয়ে পড়া এ দাবানলের ঘটনায় তদন্ত কর্মকর্তারা কাজে ফিরে যাওয়ায় এবং জরুরি সেল গঠন করায় নিখোঁজের এ তালিকা লম্বা হলো।
এ নতুন তালিকার কথা উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি আপনাদের বলতে চাই, এ দাবানলের ঘটনা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবেলা করার চেষ্টা করছি।’
