ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১০:৪৮:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অ্যাডর্নের শরৎ বই উৎসব আজ

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ৮ অক্টোবর ২০১৩ মঙ্গলবার | আপডেট: ১২:৪৮ পিএম, ১০ অক্টোবর ২০১৩ বৃহস্পতিবার

শিশু-কিশোর সাহিত্য নিয়ে মুক্তআড্ডা আজ ৮ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টায় সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের গণগ্রন্থাগার সেমিনার কক্ষে অ্যাডর্ন-এর চলমান শরৎ বই উৎসবে শিশু-কিশোর সাহিত্য নিয়ে মুক্তআড্ডার আয়োজন করেছে সৃজনশীল চর্চাকেন্দ্র ধারাপাত। ছড়াকার আলম তালুকদারের সভাপতিত্বে উক্ত আড্ডায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ মোহাম্মদ শাহেদ। আড্ডায় অংশ নেবেন বিপ্রদাশ বড়ুয়া, আখতার হুসেন, সাযযাদ কাদির, মাহবুব সাদিক, সুবলকুমার বণিক, জাহানারা জামান, আলী ইমাম, জয়নাল হোসেন, সৈয়দ ইকবাল, মোরশেদ শফিউল হাসান, ফারুক নওয়াজ, আসলাম সানী, সুজন বড়–য়া, রহীম শাহ, হুমায়ুন সাদেক চৌধুরী, মিনার মনসুর, ফারুক হোসেন, আহমাদ মাযহার, রাশেদ রউফ, আনজীর লিটন, আশরাফুল আলম পিনটু, আমীরুল ইসলাম,  বিলু কবীর, শাহনাজ মুন্নী, জুনান নাশিত, কবির চান্দ, জহিরুল ইসলাম, ঋদ্ধ রিদওয়ানুল হক প্রমুখ।