ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২২:৩৫:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নাগরিক সেবা আরও সহজ, দ্রুত, কার্যকর ও জনবান্ধব করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এ লক্ষ্যে ‘হ্যালো ডিসি’ নামে একটি নতুন সেবা চালু করা হচ্ছে।

সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার ডেপুটি কালেক্টর মো. আদনান জুলফিকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


মঙ্গলবার ২১ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় ফ্রন্ট ডেস্ক শাখার (কক্ষ নম্বর-১১০) ‘হ্যালো ডিসি’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের বিভিন্ন সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে তথ্য প্রদান, অভিযোগ ও পরামর্শ গ্রহণসহ সেবাপ্রাপ্তি আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর মাধ্যমে জেলা প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করছে জেলা প্রশাসন।