ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৩:২৮:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৭৯ 

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪০ এএম, ১৯ নভেম্বর ২০১৮ সোমবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯। নিখোঁজ রয়েছে ১৩ হাজারের বেশি লোক। এর মধ্যে তিন লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির তরফ থেকে রোববার এই তথ্য জানানো হয়। খবর সিএনএনের।


 
শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যান। তিনি বলেন, এরকম ভয়াবহ অবস্থা আর যেন না ঘটে তার ব্যবস্থা আমরা করবো। এ সময় তিনি বন বিভাগের দুর্বল ব্যবস্থাপনাকেই এই দাবানলের জন্য দায়ি করেন।


এক সপ্তাহ আগে শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে বনাঞ্চল থেকে সৃষ্ট দাবানল দ্রুত দেশটির প্যারাডাইস শহরে তাণ্ডব চালায়। ইতিমধ্যে শহরটি পুড়ে ছারখার হয়ে গেছে। ঘর ছাড়া হয়েছে হাজারো মানুষ। দাবানলে নিহতদের বেশিরভাগই প্যারাডাইস শহরের বাসিন্দা বলে জানানো হয়। তাদের বয়স গড়ে ৭০ থেকে ৯০।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। ইতিমধ্যে তিন লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।