ঢাকা, মঙ্গলবার ২৮, জুলাই ২০২৬ ১৫:২৭:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফোনে স্টোরেজ ফুল? স্টোরেজ খালি করার উপায়

প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্মার্টফোনে বারবার স্টোরেজ ফুল নোটিফিকেশন দেখলে অনেকেই তাড়াহুড়ো করে অ্যাপ ডিলিট করে দেন। কিন্তু এতে গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তবে, অ্যাপ ডিলিট না করেও অ্যানড্রয়েড ফোনে সহজেই অনেকটা স্টোরেজ খালি করা যায়।

এর মধ্যে সবচেয়ে সহজ উপায় হলো অটো অ্যাপ আর্কাইভ ফিচার ব্যবহার করা। এই ফিচারে আপনি যে অ্যাপগুলো দীর্ঘদিন ব্যবহার করছেন না, সেগুলি ফোন থেকে সাময়িকভাবে সরিয়ে রাখুন। এ ক্ষেত্রে অ্যাপের ডেটা, সেটিংস সব ঠিক থাকে। পরে আবার অ্যাপটি ডাউনলোড করলেই আগের অবস্থায় ফিরে পাবেন।

এই ফিচার চালু করতে গুগল প্লে স্টোর খুলে ডানদিকে উপরের প্রোফাইল আইকনে ট্যাপ করুন। এরপর সেটিংসে গিয়ে জেনারেল অপশনে গিয়ে অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপস অপশনটি অন করে দিন। এরপর থেকে ফোনে স্টোরেজ কমে এলে অ্যান্ড্রয়েড সিস্টেম নিজেই কম ব্যবহৃত অ্যাপ আর্কাইভ করে দেবে।

তবে এটি ছাড়াও আরও একটি সহজ উপায় হলো অ্যাপের ক্যাশ ডিলিট করা। ক্যাশ হলো অস্থায়ী ফাইল, যা অ্যাপ দ্রুত চালু করতে সাহায্য করে। কিন্তু সময়ের সঙ্গে এগুলি জমে অনেকটা স্টোরেজ দখল করে নেয়। তাই মাঝে মাঝে সেটিংসে গিয়ে অ্যাপে গিয়ে প্রয়োজনীয় অ্যাপগুলির ক্লিয়ার ক্যাশ অপশন ব্যবহার করলে ফোনে বেশ কিছু জায়গা খালি হয়।
অর্থাৎ, স্টোরেজ কমে গেলেই অ্যাপ ডিলিট করার দরকার নেই। অটো আর্কাইভ এবং ক্যাশ ক্লিয়ার—এই দুটি সহজ পদ্ধতি ব্যবহার করলেই ফোনের স্টোরেজ অনেকটাই ফাঁকা হবে, আবার আপনার গুরুত্বপূর্ণ অ্যাপ ও ডেটাও নিরাপদ থাকবে।