ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ০:০১:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলা একাডেমির চারটি পুরস্কার ঘোষণা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০১ পিএম, ১৯ নভেম্বর ২০১৮ সোমবার

বাংলা একাডেমি পরিচালিত বিশিষ্ট ব্যক্তিদের নামে চারটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই চারটি পুরস্কার হচ্ছে, সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০১৮, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৮, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০১৮ এবং কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০১৮।


সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০১৮-এ ভূষিত হয়েছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৮-এ ভূষিত হয়েছেন কবি মুহম্মদ নূরুল হুদা। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১৮-এ ভূষিত হয়েছেন কবি আবিদ আজাদ (মরণোত্তর) এবং কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০১৮-এ ভূষিত হয়েছেন অধ্যাপক হায়াৎ মামুদ।


৮ ডিসেম্বর ২০১৮ শনিবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪১তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ চারটি পুরস্কার দেয়া হবে বলে বাংলা একাডেমির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।