ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ০:১৭:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কারমাইকেলে চলছে নারী নির্যাতনবিরোধী স্বাক্ষর গ্রহন

প্রকাশিত : ০১:০৪ পিএম, ১০ জুন ২০১৫ বুধবার | আপডেট: ০১:০৪ পিএম, ১০ জুন ২০১৫ বুধবার

[caption id="attachment_4620" align="alignleft" width="150"]নারী নির্যাতনবিরোধী স্বাক্ষর সংগ্রহের একটি অংশ নারী নির্যাতনবিরোধী স্বাক্ষর সংগ্রহের একটি অংশ[/caption] স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, রংপুর : রংপুর কারমাইকেল কলেজে চলছে ‘নারীর ওপর যৌন নির্যাতন এবং শারীরিক-মানসিক হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়ান’ শ্লোগানে স্বাক্ষর সংগ্রহের অভিযান। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে ৭ জুন থেকে শুরু হওয়া এ স্বাক্ষর সংগ্রহ অভিযানের বুধবার (১০ জুন) ৪র্থ দিন। এ দিন কারমাইকেল কলেজ ক্যাম্পাস ও প্রীতিলতা পাঠাগারের সামনে স্বাক্ষর সংগ্রহ ক্যাম্প বসানো হয়। এ সময় পথচারী, শিক্ষার্থী, দোকান মালিক-কর্মচারীরা নারী নির্যাতনবিরোধী এ গণস্বাক্ষরে অংশ নেন। একই সঙ্গে এ আন্দোলনকে বেগবান করার জন্য তাদের অনেকেই আর্থিক সহযোগিতাও করেন। ছাত্রফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক জেলিড সাকওয়ান বাংলানিউজকে জানান, এ পর্যন্ত দুই সহস্রাধিকের বেশি মানুষ এ আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে স্বাক্ষর করেছেন। ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসী বলেন, দেশে নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। নির্যাতন থেকে শিশুরা পর্যন্ত বাদ যাচ্ছে না। অথচ অপরাধীদের শাস্তি হচ্ছে না। বর্ষবরণের মতো অনুষ্ঠানে পুলিশের উপস্থিতিতে নারী লাঞ্ছনার মতো ঘটনা ঘটছে। পুলিশ দায়সারাভাবে এক মাস পর অপরাধীদের অস্পষ্ট ছবি ছেপে তাদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের ঘোষণা করেছে। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে, নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার কোনো ইচ্ছা সরকারের নেই। তাই সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি, বলেন তিনি। আগামী ১৪ জুন কারমাইকেলে ‘নারী নির্যাতন বিরোধী ছাত্র সমাবেশ’ সফল করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান ছাত্রফ্রন্ট নেতারা। ১০.০৬.২০১৫