ঢাকা, সোমবার ১০, আগস্ট ২০২৬ ১৩:১৯:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৯ এএম, ১০ আগস্ট ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুরের মধ্যেই বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সোমবার (১০ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে জানানো হয়, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে মৃদু বাতাস বয়ে যেতে পারে।


আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ থাকায় বৃষ্টি না হওয়া পর্যন্ত ভ্যাপসা গরম অনুভূতি অব্যাহত থাকতে পারে। রোববার (৯ আগস্ট) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং মঙ্গলবার (১১ আগস্ট) সূর্যোদয় হবে ভোর ৫টা ৩২ মিনিটে।