ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৩:২৮:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইয়েমেনে অপুষ্টিতে ৮৫ হাজার শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২১ নভেম্বর ২০১৮ বুধবার

ইয়েমেনে গৃহযুদ্ধের কারণে গত তিন বছরে অপুষ্টিতে ভুগে ৮৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে। সেভ দ্য চিলড্রেন সম্প্রতি এই তথ্য জানিয়েছে।

 

সেভ দ্য চিলড্রেন প্রতিবেদনে বলঅ হয়, ২০১৫ সাল থেকে ২০১৮ সালের অক্টোবর মাস পর্যন্ত ইয়েমেনের শিশুরা চরম অপুষ্টিতে ভুগে। এর মধ্যে প্রায় সবাই পাঁচ বছর বয়সী শিশু। এতে ৮৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে।

 

সংস্থাটি আরো জানায়, গৃহযুদ্ধের কারণে দেশটির বিভিন্ন এলাকা অবরুদ্ধ হয়ে আছে। এজন্য ওই সব এলাকার মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে।

 

এদিকে ইউএনের এক  প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এক কোটি ৪০ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে আছে। এ কারণে দেশটি ধ্বংস হয়ে যাচ্ছে।

 

দেশটিতে তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের যদি দ্রুত চিকিৎসা না দেওয়া হয় তাহলে বছরে প্রায় ২০ থেকে ৩০ শতাংশ শিশু মারা যাবে বলে সতর্ক করেছে সেভ দ্য চিলড্রেন।


কয়েক বছর আগে ইয়েমেনের মোট খাদ্য আমদানির প্রায় ৯০ শতাংশ দেশটির হুদাইদা বন্দর দিয়ে আসতো। কিন্তু বর্তমানে বন্দরটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। এজন্য বাণিজ্য আমদানির পরিমাণ এক মাসে ৫৫ হাজার মেট্রিক টন কমেছে। 


এছাড়া বন্দরটির আশেপাশে লড়াই চলতে থাকায় পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে আশঙ্কা করা হচ্ছে। 

সূত্র: সিএনএন