ঢাকা, শুক্রবার ১৪, আগস্ট ২০২৬ ২:১০:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তীব্র গ্যাস সংকটে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা বাড়ছে। উৎস থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সর্বনিম্ন পর্যায়ে নেমেছে গ্যাসের চাপ।বৃহস্পতিবারও (১৩ আগস্ট) রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকটের দেখা মিলেছে। সিএনজিচালিত যানবাহনগুলো নিয়ে চরম দুর্ভোগের শিকার পরিবহন মালিক ও চালকরা। অনেকেই ভোর থেকে অপেক্ষা করে ২০ থেকে ৫০ টাকার গ্যাস পাচ্ছেন।

এমনকি বেশিরভাগ স্টেশনগুলোতে 'গ্যাস নেই' সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। তবে গ্যাস সংকটের কারণে অনেকেই গাড়িতে জ্বালানি নিচ্ছেন।রাজধানীর অনেক জায়গায় দিনের বেশিরভাগ সময় বাসাবাড়িতে গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। অনেক এলাকায় চুলা জ্বললেও রান্না করা সম্ভব হচ্ছে না। কোথাও কোথাও গ্যাস একেবারে মিলছেই না বলে অভিযোগ বাসিন্দাদের।

এদিকে শুধু ফিলিং স্টেশন নয়, বাসাবাড়িতেও গ্যাসের চাপ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন নগরবাসী। অনেক এলাকায় চুলা জ্বললেও পর্যাপ্ত চাপ না থাকায় রান্না করা সম্ভব হচ্ছে না।