ঢাকা, শনিবার ১৫, আগস্ট ২০২৬ ৩:২২:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

একমি ল্যাবরেটরিজের এমডি হলেন তাসনিম সিনহা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০০ পিএম, ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার

একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা।

একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তাসনিম সিনহা। গত সোমবার (১০ আগস্ট) তার এই নিয়োগ কার্যকর হয়েছে বলে জানিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, একমি ল্যাবরেটরিজের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাসনিম সিনহাকে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

একমি ল্যাবরেটরিজ ২০১৬ সালে ডিএসইতে তালিকাভুক্ত হয়। আজ বুধবার ডিএসইতে লেনদেন শেষে একমি ল্যাবরেটরিজের প্রতিটি শেয়ারের দর দাঁড়ায় ৮৩ টাকা ১০ পয়সা।