জনবল নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২১ পিএম, ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ‘কমপেনসেশন অ্যান্ড বেনিফিটস (ইও টু এফএভিপি)’ পদে নিয়োগ দেবে। ১৩ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
প্রতিষ্ঠানের নাম
সাউথইস্ট ব্যাংক পিএলসি
পদের নাম
কমপেনসেশন অ্যান্ড বেনিফিটস (ইও টু এফএভিপি)
পদসংখ্যা
নির্ধারিত নয়।
চাকরির ধরন
বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন
নারী-পুরুষ।
শিক্ষাগত যোগ্যতা
স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা
৩ বছর।
বেতন ও অন্যান্য সুবিধা
আলোচনা সাপেক্ষে।
বয়সসীমা
নির্ধারিত নয়।
কর্মস্থল
যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের শেষ সময়
২৫ আগস্ট ২০২৬;
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম
