ঢাকা, বুধবার ১৯, আগস্ট ২০২৬ ১৮:১৩:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৬হাজার ৪৬৫ মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির ৬১৫টি আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে; বীরাঙ্গনা হিসেবে অন্তর্ভুক্তির শুনানির অপেক্ষায় রয়েছে ২২২টি আবেদন।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়।

বৈঠকে বলা হয়, ২০১০ সাল থেকে এ পর্যন্ত ৬ হাজার ৪৬৫ জনের মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।

বৈঠকের বরাতে মঙ্গলবার সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে জামুকা ১৮ হাজার ৪১৭ জনকে তালিকাভুক্ত করার সুপারিশ করেছে। এর মধ্যে ৭৬৮ জন শহীদ, ১৯৮ জন যুদ্ধাহত, ৫২৯ জন বীরাঙ্গনা এবং ১৬ হাজার ৯২২ জন সাধারণ মুক্তিযোদ্ধা।

বৈঠকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত উপকমিটির যাচাই-বাছাইয়ে সুপারিশ পাওয়া ১০৪ জন মুক্তিযোদ্ধার নামও গেজেটভুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে করা ২০২টি আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে।

কমিটির সভাপতি মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ফজলুর রহমান, আবদুল হান্নান, আমীর এজাজ খান ও রোকেয়া বেগম অংশগ্রহণ করেন।