ঢাকা, রবিবার ২৩, আগস্ট ২০২৬ ৫:২১:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফ্রেশারদের চাকরি দেবে ওয়ালটন, বয়সসীমা ৩২

চাকরি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বিজনেস ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে  ২৪ থেকে ৩২ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা স্নাতক/সমমান ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে এই পদে ফ্রেশারদেরও আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট অফিসার

পদসংখ্যা: ২

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা স্নাতক/সমমান

অভিজ্ঞতা: ৪ বছর, তবে ফ্রেশারদেরও সুযোগ রয়েছে

কর্মস্থল: যে কোনো জেলা


বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: ২৪-৩২ বছর

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৬

আবেদনের সময়সীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬