দীনেশ সেন গোল্ড মেডেল পাচ্ছেন চবি উপ-উপাচার্য
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:০০ এএম, ২৪ নভেম্বর ২০১৮ শনিবার
সাহিত্যে বিশেষ অবদানের জন্য আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি গোল্ড মেডেল পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য কথাসাহিত্যিক প্রফেসর ড. শিরীণ আখতার।
জানা গেছে, অাগামী সোমবার (২৬ নভেম্বর) ভারতের কলকাতা প্রেস ক্লাব মিলনায়তনে আচার্য দীনেশ চন্দ্র সেনের সার্ধশত জন্মজয়ন্তী অনুষ্ঠানে এ পদক দেওয়া হবে।
বিজ্ঞানী ড. অরূপ মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি চিত্তকোষ মুখোপাধ্যায়।
এ ছাড়া অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয় বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. অরূপ দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক লেখক সিদ্ধার্থ চ্যাটার্জী ও ড. মোমিনুর রসুল উপস্থিত থাকবেন।
