প্রধানমন্ত্রী আজ নবনির্মিত পুলিশ প্লাজা কনকর্ড উদ্বোধন করবেন
প্রকাশিত : ০৭:১২ পিএম, ১০ জুন ২০১৫ বুধবার | আপডেট: ০৪:৪৭ এএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ কল্যাণ ট্রাস্টের নবনির্মিত বাণিজ্যিক ভবন পুলিশ প্লাজা কনকর্ড’র শুভ উদ্বোধন করবেন।
পুলিশ কল্যাণ ট্রাস্ট এবং কনকর্ড গ্রুপের যৌথ উদ্যোগে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন গুলশান-১ এলাকায় এ ভবনটি নির্মিত হয়েছে। বহুতল বিশিষ্ট ও আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এ শপিংমলটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রী, কূটনৈতিক ব্যক্তিত্ব, আমলা, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
১১.০৬.২০১৫ 