রাজধানীতে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৩০ আগস্ট ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে স্কুল শিক্ষিকা নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
