ঢাকা, বুধবার ০২, সেপ্টেম্বর ২০২৬ ১২:১৯:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৬ এএম, ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। আবেদনপ্রক্রিয়া চলবে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। একাদশে ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আবেদন গ্রহণ, নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ ও ভর্তি নিশ্চায়নের পর ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। আগামী ২২ সেপ্টেম্বর ভর্তি শেষ হবে এবং ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

এর আগে, গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে। নীতিমালায় বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তির আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।

আবেদন-ভর্তি-ক্লাসসহ গুরুত্বপূর্ণ তারিখ

২ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে।

১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তারা আবেদন করতে পারবেন। একই সময়ে পছন্দক্রম পরিবর্তনেরও সুযোগ থাকবে।

নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। সবশেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।