ঢাকা, শুক্রবার ০৪, সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৩:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ ভোরে কেশবপুরে বাসচাপায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের মধ্যকুল বটতলা এলাকায় ঢাকা ফেরত একটি নৈশ কোচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নাইট কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি হাফিজিয়া মাদ্রাসার মধ্যে ঢুকে পড়ে।

এলাকাবাসী জানায়, ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরাগামী স্টার ডিলাক্স পরিবহনটি ভোরে হাঁটতে বের হওয়া ওই এলাকার রেজাউল ইসলামের স্ত্রী রাবেয়া খাতুনকে (৪৫) পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে মধ্যকুল হাফিজিয়া মাদ্রাসার মধ্যে ঢুকে পড়ে। ওই সময় মাদ্রাসার ছাত্ররা ফজরের নামাজে থাকায় বড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

দুর্ঘটনার সংবাদে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে