ঢাকা, শনিবার ০৫, সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৬:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

`জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার`

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৫ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার; এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায়।

এছাড়া গার্মেন্টসের পাশাপাশি পাটপণ‍্য নিয়ে কাজ চলছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।