ঢাকা, সোমবার ০৭, সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৫:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই বিশ্বরেকর্ড হরমনপ্রীতের

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২১ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।

ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।

বিশ্বরেকর্ড গড়লেন ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই এই অনন্য কীর্তি গড়েছেন তিনি। পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে অধিনায়ক হিসেবে সর্বাধিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড এখন তাঁর দখলে।

পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক হিসেবে নিজের ১৫০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছেন হরমনপ্রীত। এর আগে ১৪৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৮৬টিতে দলকে জয় এনে দিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ ম্যাচ খেলা বিশ্বের আর কোনো ক্রিকেটারের নেই।

নারী ক্রিকেটে হরমনপ্রীতের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। তিনি অধিনায়ক হিসেবে ১২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ফলে এই তালিকায় হরমনপ্রীতের সঙ্গে অন্যদের ব্যবধানও বেশ বড়।