হামে আরও ৭ শিশুর প্রাণ গেল, নতুন আক্রান্ত ৮৫৫
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:১৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
প্রতীকী ছবি।
সংক্রামক রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা) সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৮৫৫ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৯ জনে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
