ঢাকা, সোমবার ১৪, সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জামদানির টানে, ক্রেতারা ছুটে আসেন রূপগঞ্জের তাঁতপল্লিতে 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রূপগঞ্জের নোয়াপাড়া। যেখানে তাঁতের ছন্দে প্রতিদিন জীবন্ত হয়ে ওঠে বাংলার ঐতিহ্য। নিপুণ হাতে সূক্ষ্ম সুতোয় একের পর এক নকশা ফুটিয়ে তোলেন কারিগররা, তৈরি হয় বিশ্বখ্যাত জামদানি শাড়ি। ঐতিহ্যবাহী এই শিল্পপল্লিতে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের পাশাপাশি বিদেশি ক্রেতারাও ছুটে আসেন জামদানির টানে। শুধু একটি শাড়ি নয়, জামদানি বাঙালির সংস্কৃতি ও কারুশিল্পের দীর্ঘ ঐতিহ্যের প্রতীক। মসলিনের উত্তরাধিকার বহন করা এই বয়নশিল্প ২০১৩ সালে ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায়। আর ২০১৬ সালে জামদানি শাড়ি বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের মর্যাদা লাভ করে। দেশ-বিদেশের ক্রেতাদের কাছে সমান জনপ্রিয় এই শিল্প আজও ধরে রেখেছে বাংলার প্রাচীন বয়নশিল্পের গৌরব। রূপগঞ্জের বিসিক জামদানি পল্লিতে তাই প্রতিটি তাঁত যেন বলে যায়, সুতোর ফাঁকে ফাঁকে বোনা হচ্ছে বাংলার গর্ব, ঐতিহ্য আর সৌন্দর্যের গল্প।