মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা
চাকরি ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:০২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) হেড অব এসএমই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্মল বিজনেস ইউনিট বিভাগে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)
বিভাগের নাম: স্মল বিজনেস ইউনিট
পদের নাম: হেড অব এসএমই
পদসংখ্যা: ১
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ১২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষ
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
বয়সসীমা: নির্ধারিত নয়
আবেদন শুরু: ১৯ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের সময়সীমা: ২৭ সেপ্টেম্বর ২০২৬
আবেদন যেভাবে: অনলাইন
কর্মস্থল: ঢাকা জেলা
