ঢাকা, মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬ ৪:৫২:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নেত্রকোনার ২০ নারী পেলেন বসুন্ধরার সেলাই মেশিন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৪ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রান্তিক ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনায় ২০ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। এর আগে তাদের তিন মাসব্যপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের হাতে-কলমে শিখিয়ে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে দেওয়া হয়েছে সেলাই মেশিন। গতকাল সকালে বৃষ্টি উপেক্ষা করেই সদর উপজেলার নারী প্রগতি সংঘ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রশিক্ষণের পর বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে খুশি উপকারভোগীরা। সেলাই মেশিন হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা।

বিতরণ অনুষ্ঠানে লেখক-প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারী প্রগতি সংঘের শাখা ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আলপনা বেগম, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভসংঘ নেত্রকোনা জেলা শাখার সভাপতি আবদুর রহমান, নিউজ২৪-এর সাংবাদিক সোহান আহমেদ কাকন, কালের কণ্ঠের প্রতিনিধি এবাদ হোসেন, শুভসংঘের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম টনি ও সেলাই প্রশিক্ষক মদিনা আক্তারসহ অন্যরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ প্রদানের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। অনেক নারী স্বামী হারা। আবার অনেকে পারিবারিকভাবে অস্বচ্ছল। অস্বচ্ছল পরিবারের বোঝা নয় নারীরা সহযোগী হয়ে থাকবে। ভবিষ্যতেও নারীদের স্বাবলম্বী করতে এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।