কলেজের হোস্টেল থেকে ইয়াবাসহ নারী শিক্ষার্থী আটক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:০১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরিফা নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক শরিফা (২১) কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলায়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলেজ অধ্যক্ষের সহযোগিতায় অভিযান পরিচালনা করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা গেছে, হ্নীলা থেকে তার এক আন্টি পার্সেলে ইয়াবাগুলো পাঠানোর পর তার কাছে রাখেন।
তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে একটি চক্র জড়িত আছে। আরও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ঘটনায় জড়িত চক্রের সদস্যদের আটকের চেষ্টা চলছে।
