ঢাকা, সোমবার ২৮, সেপ্টেম্বর ২০২৬ ৪:৫২:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, উল্টো তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে আজ গরমের অনুভূতি শনিবারের চেয়েও বেশ কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই দুঃসংবাদের কথা জানানো হয়েছে।


আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সারাদিন ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ নেই। সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ রেকর্ড করা হয়েছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রা বৃদ্ধির কারণে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে।


এদিকে শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের অঞ্চলে কোনো বৃষ্টি রেকর্ড হয়নি।

 

এদিকে, নদী অববাহিকা ও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর একটা পর্যন্ত কোনো ধরনের সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেয়নি আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পরিস্থিতি সাধারণ থাকলেও দিনভর তাপদাহ বজায় থাকার সম্ভাবনাই বেশি।