ঢাকা, বৃহস্পতিবার ০১, অক্টোবর ২০২৬ ৫:০৩:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইয়ামালের জাদুতে ক্রোয়েশিয়াকেও উড়িয়ে দিল বিশ্বচ্যাম্পিয়নরা

প্রযুক্তি ডেস্ক স্পোর্টস ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৩ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঠিক যেন আগের ম্যাচের পুনরাবৃত্তি, আবারও দ্বিতীয় মিনিটে গোল করলেন লামিন ইয়ামাল। পরে তিনি জালের দেখা পেলেন আরও একবার, মাঝে দলের আরেকটি গোলেও রাখলেন অবদান। ১৯ বছর বয়সী তারকার আলো ঝলমলে রাতে ক্রোয়েশিয়াকে রীতিমতো উড়িয়েই দিল স্পেন।

সেভিয়ায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ৪-১ গোলে বিধ্বস্ত করে ক্রোয়েশিয়াকে।

ইয়ামাল বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর, সমতা টানেন দিওন বেলিয়ো। একটু পরই স্বাগতিকদের আবার লিড এনে দেন মার্ক পুবিল। বিরতির পর নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামাল। বদলি নেমে শেষ দিকে দলের চতুর্থ গোলটি করেন নিকো উইলিয়ামস।