ঢাকা, শনিবার ০৩, অক্টোবর ২০২৬ ৫:৫৭:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০০ পিএম, ২ অক্টোবর ২০২৬ শুক্রবার

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

রাজধানীর স্থানীয় সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ফোরামের (ডিএসএফ) ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজধানী টেলিভিশনের নির্বাহী পরিচালক রাশেদ আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. হুমায়ূন কবীর।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিশিষ্ট কবি ও শিশুসাহিত্যিক সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন) নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন এনটিভির জাহিদ রহমান এবং সহসভাপতি দৈনিক সংগ্রামের এ কে এম কামরুজ্জামান হিরু। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানবজমিনের রাশিম মোল্লা এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সিএনএস নিউজের মাসুদ রানা।

অর্থ সম্পাদক পদে প্রেসেঞ্জা ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সির মাকসুদা লিসা এবং সাংগঠনিক সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মো. রাশেদ নিজাম দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন আফসানা জাহান নীলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহমুদুর রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াসির আরাফাত কুশল, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আল মোহাইমিনুল খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. আবুল কাশেম, আইন ও কল্যাণ সম্পাদক মিঠুন সরকার এবং নারী বিষয়ক সম্পাদক সৈয়দা রিমি কবিতা।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন লিটন (বাসস), শাহরিয়ার জামান দীপ (এখন টিভি), দেলোয়ার হোসেন বাদল (বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম), মো. খোরশেদ আলম জুয়েল (এগ্রি নিউজ টোয়েন্টিফোর ডটকম), হোমায়রা মাহমুদা ফারুকী (ডিবিসি টেলিভিশন) এবং আনোয়ার হোসেন পিন্টু (দৈনিক মানবজমিন)।

সাধারণ সভায় সংগঠনের গঠনতন্ত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীও সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় বক্তারা ঢাকার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং সবার জন্য বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে ঢাকা সাংবাদিক ফোরামকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।